কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শির সঙ্গে বৈঠকের পর শুল্ক কমালেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র চীনা আমদানির ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে আনার সিদ্ধান্ত নেয়। এছাড়া ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে।

এর বিনিময়ে চীন ফেন্টানিল পাচার রোধ, মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু, এবং বিরল খনিজ পদার্থের রপ্তানি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ২০১৯ সালের পর ট্রাম্প ও শি’র প্রথম সাক্ষাৎ। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প একে অসাধারণ আখ্যা দিয়ে বলেন, চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের আস্থা তৈরি হয়েছে।

বুসান বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শেষ হয়। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করেন।

ট্রাম্প আরও জানান, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফরে যাবেন, এবং তার পরপরই সি চিনপিং যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোঃ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১১

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১২

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৩

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৬

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৭

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৯

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

২০
X