কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ
আফগানিস্তান

মধ্যরাতে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর হিন্দুস্তান টাইমস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে স্থানীয় সময় ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে। রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে এএফপি জানিয়েছে।

গত কয়েক মাসে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে আফগানিস্তানে। গত ২৪ অক্টোবর ও ১৭ অক্টোবরও দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি, যদিও সেগুলোতে বড় ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ৩১ আগস্ট ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X