কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মিয়ানমারে একটি বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলায় ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাউং জার গ্রামে ও মগওয়ে অঞ্চলে পৃথক এই হামলা চালানো হয়।

শুক্রবার ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে জানায়, ভামো টাউনশিপের একটি গ্রামে শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠানে সামরিক জান্তা বাহিনীর বোমা হামলা চালায়। এতে ২২ জন নিহত হয়েছেন। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে সকালে মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জেট বিমান দিয়ে বোমা হামলা চালায় জান্তা। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।

দুটি হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী-পুরুষের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে সেখানে শেষকৃত্যের প্রার্থনা চলছিল।

কেআইএ-র মুখপাত্র কর্নেল নউ বু অভিযোগ করেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই গ্রামে বিদ্রোহী কোনো সৈন্য ছিল না জেনেও জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। জান্তা সরকার এখন শত্রু আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করছে না। তারা স্কুল থেকে শুরু করে যে কোনো জনসমাগমে নির্বিচারে হামলা চালাচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X