কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের মধ্যেই চীন-তাইওয়ান ঘিরে নতুন উত্তেজনা

রণতরীতে প্রস্তুত বিমান। ছবি: সংগৃহীত
রণতরীতে প্রস্তুত বিমান। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের মধ্যেই চীন-তাইওয়ান ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। প্রণালি ঘিরের একের পর এক যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে চীন। গত ২৪ ঘণ্টায় অঞ্চলে ২৬ যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের বেশি সময় অস্বাভাবিক বিরতির পর আবারও তাইওয়ানের আশপাশে বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে চীন। রোববার এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ান প্রণালী এলাকায় ২৬টি চীনা সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি সর্বশেষ বড় পরিসরে মহড়া শনাক্ত করা হয়েছিল। ওই দিন ৩০টি বিমান মহড়া চালায়।

রয়টার্স জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত তাইওয়ান কোনো চীনা সামরিক বিমান শনাক্ত করেনি। পরে ৭ মার্চ দ্বীপটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে দুটি বিমান দেখা যায়। এরপর থেকে কেবল ছোট আকারের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে।

চীনের পক্ষ থেকে এই অস্বাভাবিক বিরতির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। রোববারও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বেইজিং।

তবে শনিবার রাতে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। ওই বক্তব্যে তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং দ্বীপটির গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। দপ্তরের এক মুখপাত্র বলেন, লাই চিং-তে যেন ভুল হিসাব না করেন। তারা যদি বেপরোয়া পদক্ষেপ নেয়, তাহলে নিজেরাই নিজেদের কবর খুঁড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১০

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১১

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১২

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৩

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৫

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৭

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৮

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৯

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

২০
X