কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ায় প্রায় শতভাগ ভোটে জয়ী কিমের দল

কিম জং উন। ছবি : সংগৃহীত
কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির নেতা কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট।

রাষ্ট্র-সমর্থিত প্রার্থীরা প্রায় সব ভোট ও আসনেই জয়ী হয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সি ও সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানায়, শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য এই সংখ্যা উল্লেখ করা হয়েছে, যদিও অনেকের ধারণা উত্তর কোরিয়ার নির্বাচন মূলত প্রতীকী।

নবনির্বাচিত এই পরিষদ শিগগিরই তাদের প্রথম অধিবেশন শুরু করবে। সেখানে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং সংবিধান সংশোধনের মতো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, অধিবেশনে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং সমাজতান্ত্রিক সংবিধানে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X