মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে একই দিনে দুই নির্বাচনের প্রস্তাব গণভোটে নাকচ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় ব্যয় কমাতে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তাব করেছিল মালদ্বীপের সরকার। তবে গণভোটে গৃহীত হয়নি সরকারের এ প্রস্তাব।

বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার (৫ এপ্রিল) প্রকাশিত হয় এ গণভোটের ফলাফল। এতে সরকারের করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৬৮ দশমিক ৭৭ শতাংশ ভোটার। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৯৪ হাজার ভোটারের মধ্যে দুই-তৃতীয়াংশ গণভোটে অংশ নেন।

গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। নির্বাচনে প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি রাজধানী মালে ও দ্বিতীয় বৃহত্তম এলাকা আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলোতে জয়লাভ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুইজ্জু ফলাফল মেনে নেওয়ার কথা জানান এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় কমানোর অংশ হিসেবে এ প্রস্তাব আনা হয়েছিল। মুইজ্জুর দাবি ছিল, দুটি জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করলে প্রায় ৮০ লাখ মার্কিন ডলার সাশ্রয় সম্ভব।

প্রস্তাবে বর্তমান সংসদের মেয়াদ প্রায় পাঁচ মাস কমিয়ে ২০২৮ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল।

প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষের দেশ মালদ্বীপ জানিয়েছে, তাদের আর্থিক সংকট সাময়িক এবং তারা আপাতত বাহ্যিক সহায়তা নেওয়ার পরিকল্পনা করছে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X