কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার দায়ে আরব আমিরাতকে দুষলেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বার আরাঘচি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বার আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি দেশটিকে ইসরায়েলের সঙ্গে তাদের ‘জোট’ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস ফরেন মিনিস্টারদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন আরাঘচি। তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টেও এ তথ্য জানানো হয়।

আরাঘচি বলেন, আমাকে অবশ্যই বলতে হবে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় ইউএই সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সুযোগ দিয়েছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তও আমিরাতকে নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের সেই জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি পুনর্বিবেচনা করুন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’র মাধ্যমে ইউএই ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়।

তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আরাঘচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১০

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১১

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৩

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৪

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৫

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৮

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X