কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাউন্ট এভারেস্টে ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন নেপালি শেরপা দাওয়া শেরপা। তাকে মৃত মনে করে পরিবারের পক্ষ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও শুরু করা হয়েছিল। তবে সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে তিনি জীবিত অবস্থায় ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে খুম্বু আইসফলের কাছে বরফে ঢাকা ঢাল বেয়ে নিচে নামার সময় দাওয়াকে দেখতে পান পরিচ্ছন্নতা অভিযানে থাকা একটি দলের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

দাওয়ার সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা পেম্বা শেরপা জানান, ৫২ বছর বয়সী দাওয়া শেরপা একাই হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে নামার চেষ্টা করছিলেন। তাকে উদ্ধারের পর খাবার ও পানি দেওয়া হয়।

পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টারে করে দাওয়াকে রাজধানী কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার স্ত্রী ও মেয়ে অপেক্ষা করছিলেন। পরিবারের সদস্যরা ইতোমধ্যে ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।

দাওয়ার স্ত্রী দামু শেরপা বলেন, প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম এবং এক পরিচিত ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পারি, তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে নিচে নামিয়ে আনা হচ্ছে।

গত ২৯ মে এভারেস্ট থেকে নামার সময় শেষবারের মতো দাওয়াকে দেখা যায়। তার সঙ্গে থাকা এক পোলিশ পর্বতারোহী নিরাপদে বেস ক্যাম্পে পৌঁছালেও দাওয়া আর ফিরে আসেননি। এরপর শুরু হয় উদ্বেগ। উদ্ধারকারী দল গঠনে কিছুটা সময় লেগে যায়। পরে হেলিকপ্টারসহ অনুসন্ধান অভিযান চালানো হলেও প্রথমদিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দাওয়ার মেয়ে মেন্ডো লামু শেরপা জানান, পরিবার তখন অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিনের আচার-অনুষ্ঠান পালন করছিল।

তিনি বলেন, খবরটি শোনার পরও আমরা বিশ্বাস করতে পারছিলাম না। নিশ্চিত হওয়ার জন্য ছবি পাঠাতে বলেছিলাম। ছবি দেখার পর বুঝতে পারি, সত্যিই তিনি আমাদের বাবা। তখন আমাদের আনন্দের সীমা ছিল না।

দাওয়াকে যারা খুঁজে পান, তারা মূলত সাগরমাতা পলিউশন কন্ট্রোল কমিটির সদস্য। এই সংগঠনটি প্রতি আরোহন মৌসুমের শুরুতে পর্বতারোহীদের জন্য পাহাড়ি পথে মই ও দড়ি স্থাপন করে। মৌসুম শেষে সেসব সরঞ্জাম অপসারণ এবং এলাকা পরিষ্কারের কাজও করে তারা।

এদিকে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে চলতি মৌসুম ছিল অন্যতম ব্যস্ত। গত মাসে এক হাজারের বেশি পর্বতারোহী ও শেরপা সফলভাবে চূড়ায় আরোহণ করেছেন। তবে একই সময়ে অন্তত পাঁচজন পর্বতারোহীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সূত্র : বিবিসি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X