কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তর কোরিয়া নতুন একটি বহুমুখী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। একই সঙ্গে দেশটির নেতৃত্ব জানিয়েছে, নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতায় সজ্জিত করার পরিকল্পনা নির্ধারিত পথেই এগিয়ে চলছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাম্পো বন্দরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘চোয়ে হিয়ন’ নামের নতুন ডেস্ট্রয়ারটি আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়।

যুদ্ধজাহাজটি এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন অপারেশনাল পরীক্ষা সম্পন্ন করার পর নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এটি গত বছরের এপ্রিলে উন্মোচিত দুটি ৫ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের একটি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জাহাজটিকে দেশের নৌবাহিনী আধুনিকায়ন এবং সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নৌবাহিনী এখন কৌশলগত সক্ষমতাসম্পন্ন বাহিনীতে পরিণত হচ্ছে এবং এর পারমাণবিক অস্ত্রায়ন পরিকল্পনা নির্ধারিত পথেই এগিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ‘চোয়ে হিয়ন’ উন্নত যুদ্ধক্ষমতাসম্পন্ন একটি জাহাজ, যা উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য নতুন যুগের সূচনা করবে।

কিম আরও জানান, শিগগিরই আরেকটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। পাশাপাশি আগামী কয়েক বছরে ১০ হাজার টন শ্রেণির একাধিক কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ ও নৌবহরে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বড় আকারের যুদ্ধজাহাজ পরিচালনা এবং সম্প্রসারিত নৌবহরকে সহায়তা দিতে নতুন নৌঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১০

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১১

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১২

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৩

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৪

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৫

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৬

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৭

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৮

ভাই হারালেন শোয়েব আখতার

১৯

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

২০
X