সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি : সংগৃহীত
সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজ খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ সুযোগ পাবেন।

সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনাবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের পবিত্র ওমরাহ পালন ও ইসলামের গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারতের সুযোগ করে দেওয়া হবে।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের মধ্যে ৪টি ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানানো হবে।

প্রথম পর্যায়ের তালিকায় থাকা দেশগুলো হলো ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।

সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনাবিষয়কমন্ত্রী এবং কর্মসূচির তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল শেখ বাদশাহ সালমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, মুসলিম উম্মাহর কল্যাণে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে আসছেন, এটি তারই আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই কর্মসূচি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য সৌদি আরবের আন্তরিকতা ও সেবার প্রতিফলন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচিত অতিথিরা পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের পাশাপাশি ইসলামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের সুযোগ পাবেন। তাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে তারা সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচি মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি মুসলিম ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

বাদশাহ সালমানের এই বিশেষ উদ্যোগকে বিশ্বের মুসলমানদের জন্য একটি সম্মানজনক ও তাৎপর্যপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X