কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নৌকাডুবিতে তিন দিন সাগরে ভেসে থাকার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। রোববার দেশটির উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

গত বুধবার বড় দ্বীপ সুলাওয়েসির দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ৭০ জনের বেশি আরোহী নিয়ে চলা নৌকাটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ২৫ জনের একটি দলের সঙ্গে ছিলেন। তবে প্রবল বাতাস ও উত্তাল সাগরের কারণে তারা অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, নৌকাডুবির পর তারা হাতে পাওয়া জেরিক্যান, কর্কের টুকরোসহ বিভিন্ন ভাসমান বস্তু দড়ি দিয়ে বেঁধে একটি অস্থায়ী ভেলা তৈরি করেন। সেটির সাহায্যে তারা তিন দিন সাগরে ভেসে ছিলেন।

তিনি বলেন, শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন এবং রেডিও বার্তার মাধ্যমে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

আরিফ জানান, কয়েক দিন পর্যাপ্ত খাবার ও পানীয় ছাড়া সাগরে ভেসে থাকায় তারা অত্যন্ত ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন। তবে সঙ্গে থাকা ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে তারা বেঁচে থাকতে সক্ষম হন।

তিনি আরও জানান, এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। এ কাজে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধানী বিমান ও একটি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

উদ্ধারকারীরা জানান, নৌকাটির যাত্রী তালিকায় ৫০ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, এতে মোট ৭৮ জন আরোহী ছিলেন।

ইন্দোনেশিয়ায় নৌযানে প্রকৃত যাত্রীর সংখ্যা ও সরকারি তালিকার মধ্যে অমিল প্রায়ই দেখা যায়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে নৌ দুর্ঘটনা নিয়মিত ঘটে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পূর্ব ইন্দোনেশিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় তিনজন স্প্যানিশ পর্যটক নিহত হন। ওই ঘটনায় উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ১০ বছর বয়সী এক শিশুকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X