সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দৈনিক মাত্র শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমান। তার এই দাবি দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বহুদিন পর এবারই প্রথম তিনি টানা পাঁচ ঘণ্টা ঘুমাতে পেরেছেন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

সোমবার জাপানে ‘সমুদ্র দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকলেও বিশ্রাম না নিয়ে তিনি নীতিমালাসংক্রান্ত নথি পড়া এবং জমে থাকা হাজার হাজার ই-মেইলের জবাব দেওয়ার কাজ করেছেন বলে জানান। তিনি আরও বলেন, অল্প সময়ের অবসরে নিজের অন্তর্বাস ইস্ত্রি, ছেঁড়া স্কার্ট সেলাই এবং জ্যাকেটের ঢিলা বোতাম ঠিক করার কাজও করেছেন।

তাকাইচির এই পোস্ট ইতোমধ্যে তিন কোটির বেশি বার দেখা হয়েছে। তবে নিজেকে পরিশ্রমী ও সাধারণ মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা উল্টো কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত কাজের ঝুঁকি নিয়ে জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে।

বিরোধী দলের আইনপ্রণেতা তোরু কুনিশিগে সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ঘুমের অভাব মানুষের বিচার-বিবেচনার ক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে, যা জাতীয় সংকট মোকাবিলায় ঝুঁকি তৈরি করতে পারে।

আরেক বিরোধী নেতা হিরোইউকি কোনিশি বলেন, প্রধানমন্ত্রীর কাজ প্রতিটি নথির খুঁটিনাটি পড়া নয়; বরং নীতির দিকনির্দেশনা নির্ধারণ করা।

জনতাবাদী রক্ষণশীল দলের নেতা ইউইচিরো তামাকি মন্তব্য করেছেন, তাকাইচি নিঃসন্দেহে পরিশ্রমী, তবে বিশ্রাম নেওয়াও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের অধ্যাপক ইয়োকো ইওয়ামা বলেন, আগের অনেক প্রধানমন্ত্রী গৃহস্থালির কাজে স্ত্রীর ওপর নির্ভর করতেন, কিন্তু তাকাইচিকে নিজেই এসব দায়িত্ব পালন করতে হচ্ছে।

নিক্কেই পত্রিকায় প্রকাশিত এক লেখায় ইওয়ামা বলেন, প্রধানমন্ত্রীর জন্য এমন একটি সহায়ক ব্যবস্থা থাকা উচিত, যাতে তিনি ব্যক্তিগত গৃহস্থালির কাজের চাপে না পড়ে রাষ্ট্রীয় দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। এতে সমাজে নারীর অগ্রগতিও ত্বরান্বিত হবে।

তাকাইচি বর্তমানে সংসদের গ্রীষ্মকালীন বিরতির আগে নিজের আইনগত অগ্রাধিকারগুলো পাস করাতে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে তিনি দুর্বল হয়ে পড়া ইয়েন, অর্থনৈতিক চাপ এবং সাম্প্রতিক জনপ্রিয়তা হ্রাসের চ্যালেঞ্জও মোকাবিলা করছেন।

জাপান দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতির জন্য পরিচিত। অনেক কর্মী দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করেন এবং অতিরিক্ত সময় অফিসে থাকা অনেক ক্ষেত্রে আনুগত্যের প্রতীক হিসেবে দেখা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর, যা ‘কারোশি’ নামে পরিচিত, একাধিক ঘটনা আলোচনায় এসেছে। ২০১৬ সালে বিজ্ঞাপন সংস্থা ডেনৎসুর এক তরুণ কর্মীর মাসে ১০০ ঘণ্টার বেশি অতিরিক্ত কাজের পর আত্মহত্যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর সরকার অতিরিক্ত কাজের সর্বোচ্চ সীমা মাসে ৪৫ ঘণ্টা নির্ধারণ করে।

নব্বইয়ের দশক থেকে রাজনীতিতে সক্রিয় তাকাইচি কঠোর কর্মনিষ্ঠাকেই নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি কাজ করব, কাজ করব, কাজ করব, কাজ করব এবং কাজ করব।’

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X