কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই শ্রীলংকা এবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে

শ্রীলংকায় আন্দোলনের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
শ্রীলংকায় আন্দোলনের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

শ্রীলংকা বলতে সবার আগে যে চিত্র ভেসে ওঠে তা হলো আন্দোলন আর বিক্ষোভে উত্তাল একটি দেশ। এর বাইরে হয়তো অনেকে দেশটিকে কল্পনা করে থাকেন হাহাকার আর মুদ্রাস্ফীতির দেশ হিসেবে। দেউলিয়া হওয়ার পর বর্তমানে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলংকা। দেশটি নতুন বছরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির অর্থ প্রতিমন্ত্রী রনজিত সিয়ামবালাপিতিয়া বলেন, ২০২৪ সালের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ১০ হাজার রুপি বাড়ানোর প্রস্তাবনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে পাঁচ হাজার রুপি বাড়ানো হয়েছে, যা জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, বেতন বৃদ্ধির অংশ প্রথম ধাপে শিক্ষকদের দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ ইতোমধ্যে এটি ছাড় করেছে।

দেশটির প্রেসিডেন্ট সরকারি কর্মজীবীদের দুরবস্থার বিষয়ে বিশেষ নজর দিয়েছেন। এ জন্য তিনি ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটিতে অবশ্য এপ্রিলে বেতন বাড়ানোর বিষয়টি কার্যকর করার কথা ছিল। তবে রাষ্ট্রপতির অনুরোধের পর সরকার বিশেষ আর্থিক ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে এবং জানুয়ারি থেকেই এটি কার্যকর করেছে।

মন্ত্রী জানান, শিক্ষা খাতে সরবরাহের পর খাতভিত্তিক নিরাপত্তা স্বাস্থ্যসহ অন্যান্য খাতের সরকারি কর্মীদের মাঝে অর্থছাড় করা হবে। দেশটিতে ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X