কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩

চীনের পতাকা। ছবি : সংগৃহীত
চীনের পতাকা। ছবি : সংগৃহীত

চীনের হেনান প্রদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এবিসি নিউজের।

নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে মধ্য হেনানের ফাংচেং জেলার ইংকাই স্কুলে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মধ্যরাতের দিকে এই আগুন নেভাতে সক্ষম হয় দমকলকর্মীরা।

ইংকাই স্কুলের উইচ্যাট অ্যাকাউন্ট থেকে জানা যায়, দুর্ঘটনাকবলিত ছাত্রাবাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে। এর সঙ্গে সংযুক্ত একটি কিন্ডারগার্ডেনও রয়েছে। বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাত্রাবাসের অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে আসা। এ ঘটনার পরপর স্কুলমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X