শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১

দুর্ঘটনাকবলিত ট্যাংকার। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত ট্যাংকার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। রোববার (১৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, হেলমান্ড প্রদেশের গ্রিশক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

হেলমান্ড প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওহদাত বলেন, কান্দাহার-হেরাত মহাসড়কে একটি মোটরসাইকেল, ট্যাংকার ও বাসের সংঘর্ষ হয়েছে। বাসটি রাজধানী কাবুল থেকে হেরাত শহরের দিকে যাচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বিপরীত দিক থেকে আসা ট্যাংকারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এ সময় এতে আগুন ধরে যায়। ট্রাকটি কান্দাহার থেকে হেরাতের দিকে যাচ্ছিল।

প্রদেশের তথ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, রোববার সকালে ট্যাংকার, বাস ও মোটরসাইকেলের মধ্যকার সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।

হেলমান্ডের ট্রাফিক কর্মকর্তা কুদরতুল্লাহ জানান, দুর্ঘটনায় বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রদেশের পুলিশপ্রধানের মুখপাত্র হুজ্জাতুল্লাহ হক্কানি বলেন, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তথ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, মহাসড়কে পোড়া ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব পড়ে রয়েছে। এছাড়া পাশে চূর্ণবিচূর্ণ হওয়া ট্যাংকারের ক্যাবিন পড়ে রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X