কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

নারীদের চলাফেরা দেখা যায়, এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে

নারীদের চলাফেরা দেখা যায়, এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন একটি আদেশ জারি করেছে তালেবান প্রশাসন। আদেশে বলা হয়েছে, বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না। এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শনিবার এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়; যার মাধ্যমে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।’ সরকার দাবি করছে, নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই আদেশের বিষয়ে উল্লেখ করে বলেছেন, ‘বাড়ির বাইরে থেকে কেউ রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে—তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে।’

নতুন এই আদেশে সরকার পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায় এমন ভবনগুলো খুঁজে বের করা হয়। কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের দূরে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে তালেবান প্রশাসন। দেশটিতে মেয়েদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে তালেবান প্রশাসন দাবি করছে, তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X