বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং নিহতদের মধ্যে শিশুদেরও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো বলেন, দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে কিছু শিশু রয়েছে। বেঁচে যাওয়া আহতরা হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ড নয়। বিস্ফোরণটি মেক্সিকোর ডে অব দ্য ডেড উদযাপনের সময় ঘটে। এ দিনে পরিবারগুলো মৃত প্রিয়জনদের স্মরণ করে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের সহায়তার জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রোড্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে সুপারমার্কেটের সামনের অংশ জ্বালিয়ে দেওয়া এবং জানালা ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটেছে। সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X