কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইউরোপীয় দেশের পুলিশ মোতায়েন

জার্মান পুলিশ। ছবি : সংগৃহীত
জার্মান পুলিশ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি। দেশটি জানিয়েছে, অঞ্চলে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) জার্মানির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড জার্মান প্রেস এজেন্সিকে (ডিপিএ) বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি জানান, এ কারণেই তিনি জার্মান ফেডারেল পুলিশের একটি উচ্চপদস্থ দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডোব্রিন্ড আরও জানান, জেরুজালেম থেকে তারা ফিলিস্তিনি অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করছে এবং তারা অফিস ফর সিকিউরিটির (ওএসসি) অধীনে কাজ করছে।

ডিপিএ জানিয়েছে, প্রাথমিকভাবে চারজন পুলিশ কর্মকর্তার এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি অঞ্চলে পৌঁছেছেন। তাদের দায়িত্ব হলো ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে জার্মানির দীর্ঘদিনের অবদানকে আরও উন্নত করা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মিশন ইইউবিএএম রাফাহ ২০২৫ সালের শুরু থেকে আবার সক্রিয় হয়েছে। এর মূল কাজ হলো গাজা উপত্যকা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্তে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা। তবে বর্তমানে মিশনটি স্ট্যান্ডবাই রয়েছে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে জার্মানি এই মিশনে দুইজন পুলিশ কর্মকর্তাকে যুক্ত করেছে। তারা ইসরায়েলের রামাত গানে অবস্থান করছেন। সেখান থেকেই সমন্বয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে।

এছাড়া, জার্মানির অংশগ্রহণে আরেকটি ইইউ মিশন ইইউপল কপস আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। এটি পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়নে কাজ করে থাকে। সর্বশেষ একজন জার্মান পুলিশ কর্মকর্তা গত অক্টোবরের শেষ পর্যন্ত ওই মিশনে কর্মরত ছিলেন।

এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজা উপত্যকার স্থিতিশীলতা প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ ইসরায়েলে জার্মান সশস্ত্র বাহিনীর তিনজন কর্মকর্তা কর্মরত আছেন। তারা মার্কিন নেতৃত্বাধীন সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকলেও নিরস্ত্র অবস্থায় কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X