কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তরলীকৃত গ্যাস (এলএনজি) ও পাইপলাইন গ্যাস আমদানি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ব্রাসেলসে জানানো হয়, ২০২৬ সালের শেষে রাশিয়ান এলএনজি এবং ২০২৭ সালে পাইপলাইন গ্যাস পুরোপুরি নিষিদ্ধ হবে।

খসড়া নিয়ম অনুযায়ী, ১৭ জুন ২০২৫-এর আগে হওয়া স্বল্পমেয়াদি চুক্তি অনুযায়ী এলএনজি আমদানি বন্ধ হবে ২৫ এপ্রিল ২০২৬ থেকে, আর পাইপলাইন গ্যাস ১৭ জুন ২০২৬ থেকে। দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ১ জানুয়ারি ২০২৭ থেকে এবং পাইপলাইন চুক্তি ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে বন্ধ হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ ১ নভেম্বর ২০২৭-এর মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

জ্বালানি সংকট দেখা দিলে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সুযোগ রাখা হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে ইউরোপের ভেতরে সমালোচনা চলছে।

অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করেছেন, রাশিয়ান গ্যাস ছাড়ার পথে ইউরোপ এখনো কাঠামোগত জ্বালানি দুর্বলতায় ভুগছে। গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় চার-পাঁচ গুণ বেশি।

রাশিয়া দাবি করছে, ইউরোপের এই নীতি তাদের নিজস্ব অর্থনীতি ও শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসবে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X