মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি দোনবাস অঞ্চল থেকে সেনা না সরায়, তাহলে রাশিয়া জোর করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে। বর্তমানে অঞ্চলটির প্রায় ৮৫% রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, কোনোভাবেই তারা ভূখণ্ড ছাড়বেন না।

এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শিগগির তিনি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তবে বৈঠকের পর রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কোনো সমঝোতা হয়নি।

প্রথম খসড়া শান্তি পরিকল্পনায় দোনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশগুলো পুতিনের হাতে চলে যেতে পারে—এমন প্রস্তাব ছিল। পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে রাশিয়াকে দেখানো হয়, কিন্তু পুতিন বলেছেন, তিনি নতুন সংস্করণটি আগে দেখেননি, তাই বৈঠকে বিস্তারিত আলোচনা করতে হয়েছে। কিছু প্রস্তাবে রাশিয়ার আপত্তিও আছে।

এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় নিচ্ছে, যাতে আরও এলাকা দখল করা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, পুতিন বিশ্বের সময় নষ্ট করছেন।

ইউরোপের নেতারাও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউস বলছে, তারা দুপক্ষের মতামত নিয়ে এমন একটি শান্তিচুক্তি তৈরি করতে চাইছে, যা স্থায়ী ও বাস্তবসম্মত হবে।

এদিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ধীরগতির অগ্রগতি এখনো চলছে, যদিও লড়াই অত্যন্ত তীব্র।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X