কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরশহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এসব বন্দর দিয়ে ইউক্রেনের শস্যসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার এই বন্দরনগরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রটি ওডেসার পিভদেন্নি বন্দরে আঘাত হানে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়। ফলে নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র: রয়টার্স

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X