কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সব পক্ষ রাজনৈতিক সদিচ্ছা দেখালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি হওয়া সম্ভব—এমন মন্তব্য করেছে রাশিয়া। তবে শুধু চুক্তি স্বাক্ষর করলেই সফলতা নিশ্চিত হবে না বলেও সতর্ক করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ওলেগ পোস্টনিকভ বলেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ দেখিয়েছে—একটি চুক্তির কার্যকারিতা নির্ভর করে নিয়মিত ও সঠিক বাস্তবায়নের ওপর। কেবল কাগজে সই করলেই কোনো চুক্তি টেকসই হয় না।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সত্যিই সমাধান চায় কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তার মতে, আলোচনা হওয়া উচিত শুধু ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়েই। ইরানের ওপর বাড়তি চাপ বা বৈষম্যমূলক শর্ত আরোপের বিরোধিতা করেন তিনি।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান চুক্তি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে। ২০১৫ সালে গৃহীত রেজুলেশন ২২৩১ অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নির্দিষ্ট সময়ের জন্য নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

ইরানের দাবি, ওই রেজুলেশনের মেয়াদ গত বছরের ১৮ অক্টোবর শেষ হয়েছে এবং এখন আর কোনো নিষেধাজ্ঞা কার্যকর নয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আবার নিষেধাজ্ঞা ফেরানোর চেষ্টা করছে, যা ইরান প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে চীন ও রাশিয়া ইরানের অবস্থানকে সমর্থন দিয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দাবি, ইরান চুক্তি মানছে না বলেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা ফিরে আসা উচিত। তবে চীন ও রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় এই ব্যবস্থা আর কার্যকর করা যায় না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X