কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালে রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় যোগ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানান রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

এক বৈঠকে মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী চুক্তিভিত্তিক সেনা নিয়োগের লক্ষ্য পূরণ হয়েছে। তিনি জানান, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চললেও তরুণদের সরাসরি যুদ্ধে পাঠানো হচ্ছে না। তবে কতজন বিদেশি এই নিয়োগের মধ্যে রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রুশ সেনা পোশাকে ইরাকি তরুণদের যুদ্ধক্ষেত্রে অবস্থান। ইরাক সরকার জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

গত বছর ইরাকি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি স্বীকার করে, কিছু ইরাকি নাগরিক ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছে এবং বিষয়টি তদন্তাধীন।

শাফাক নিউজের তথ্যে জানা গেছে, ইউরোপ ভ্রমণের নামে দালালচক্র ইরাকের তরুণদের রাশিয়ায় নিয়ে যাচ্ছে। কম খরচ ও কিস্তিতে ভ্রমণের প্রলোভনে অনেকে সেখানে পাড়ি জমাচ্ছেন।

রুশ আইনে, বৈধভাবে রাশিয়ায় অবস্থানরত বিদেশিরা সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক চাকরি করতে পারেন। এতে মাসিক বেতন দেওয়া হয় ২,৫০০ থেকে ৩,০০০ ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১০

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১১

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১২

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৩

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৪

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৫

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৬

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৭

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৮

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৯

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

২০
X