কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে মাইনহান্টার পাঠাতে আগ্রহী বেলজিয়াম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে মাইনহান্টার মোতায়েনে আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে পরিস্থিতি অনুকূলে এলে তারা এ উদ্যোগে যুক্ত হতে পারে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, প্রণালিটি সুরক্ষিত রাখতে একটি বহুজাতিক জোটে অংশ নিতে আগ্রহী তাদের দেশ। তবে স্থিতিশীল পরিস্থিতি না হওয়া পর্যন্ত মাইনহান্টার মোতায়েন করা হবে না।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব অনুযায়ী, ৩২ দেশের একটি যৌথ জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা।

তবে বেলজিয়াম স্পষ্ট করেছে, এই উদ্যোগে অংশ নেওয়া মানে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের সমর্থন নয়। তাদের মতে, এই সংঘাত আন্তর্জাতিক আইনের বাইরে শুরু হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন জানান, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা তাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ২ মার্চ ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X