বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর প্রসঙ্গ টেনে মাখোঁকে খোঁচা ট্রাম্পের

স্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
স্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সকে যুদ্ধ প্রচেষ্টায় যথাযথ সহায়তা না করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও ফরাসি প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন তিনি। খবর বিবিসির।

বুধবার ট্রাম্প মন্তব্য করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর স্ত্রী ব্রিজিত তাকে ‘খুব খারাপভাবে আঘাত করেছিলেন’, ওই ধাক্কা মাখোঁ এখনও সেরে উঠতে পারেননি।

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় মাখোঁ বলেন, ট্রাম্পের মন্তব্য অরুচিকর ও অযৌক্তিক এবং এর জবাব দেওয়ার প্রয়োজন নেই।

তবে কৌশলগত বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। মাখোঁ বলেন, ট্রাম্প প্রশাসন থেকে পরস্পরবিরোধী বার্তা আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তার ভাষায়, অতিরিক্ত কথা বলা হচ্ছে, সবকিছু ছড়িয়ে পড়ছে। কিন্তু এখন প্রয়োজন স্থিতিশীলতা, শান্তি ও স্বাভাবিক অবস্থায় ফেরা। এটি কোনো প্রদর্শনী নয়।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিরিয়াস হতে চাইলে প্রতিদিন ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়া যায় না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X