কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়।

ইতালির কোস্টগার্ডের পাশাপাশি মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান উদ্ধার তৎপরতায় অংশ নেয়। জার্মান সংস্থা সি-ওয়াচ আকাশপথে নজরদারি চালিয়ে সহায়তা করে।

জানা গেছে, নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে রওনা হয়ে বৌরি অয়েল ফিল্ডের কাছে ডুবে যায়। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।

উদ্ধার হওয়া যাত্রী ও মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হওয়ায় ভূমধ্যসাগর অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই পথে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে, ছাতক ও মারকুলি ঝুঁকিতে

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লায়নফিশ

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

১০

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১২

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

১৩

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

১৪

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

১৫

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

১৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

১৭

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

১৮

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১৯

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২০
X