কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

হরিদাস চন্দ্র তরণী দাস। ছবি: সংগৃহীত
হরিদাস চন্দ্র তরণী দাস। ছবি: সংগৃহীত

গাইবান্ধার আলোচিত-সমালোচিত হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অভিযোগে করা মামলায় রোববার (১২ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির দাবি, হরিদাসের বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা হুন্ডির তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সিআইডি বলছে, অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হরিদাসের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।

গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। প্রশ্ন ওঠে তার অর্থের উৎস নিয়ে। এরপর সম্প্রতি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার নামে মানি লন্ডারিং মামলা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘রোববার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানও।

তিনি বলেন, ‘একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ সেই জুনেই স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে’ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানিয়েছিল মন্দির কমিটি।

ওই সময় বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানায়, ‘রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন, রাজনৈতিক দল কিংবা কোনো পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১১

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১২

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৫

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৮

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৯

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X