কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবি হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রীর

হাঙ্গেরিতে তিসা পার্টির বিক্ষোভ। ছবি: সংগৃহীত
হাঙ্গেরিতে তিসা পার্টির বিক্ষোভ। ছবি: সংগৃহীত

হাঙ্গেরিতে ঐতিহাসিক নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগয়ার। এছাড়া তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত রোববারের নির্বাচনে মাগয়ারের দল তিসা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাগয়ার বলেন, ক্ষমতায় বসার পরপরই তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করবেন। দীর্ঘ দেড় বছর পর রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে তিনি উপস্থাপকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাদের পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের অভিযোগ তোলেন। পরে সামাজিক মাধ্যমে তিনি এই অভিজ্ঞতাকে ‘প্রচারযন্ত্রের শেষ দিন’ বলে উল্লেখ করেন।

মাগয়ার বলেন, প্রতিটি হাঙ্গেরিয়ান নাগরিকের অধিকার আছে এমন একটি গণমাধ্যম পাওয়ার, যা সত্য প্রচার করবে। তিনি জানান, নতুন মিডিয়া আইন, নতুন নিয়ন্ত্রক সংস্থা এবং পেশাদার কাঠামো গড়ে তুলতে কিছুটা সময় লাগবে।

এদিকে, তিনি প্রেসিডেন্ট তামাস সুলিয়কের পদত্যাগও দাবি করেছেন। বুদাপেস্টের প্রেসিডেন্ট ভবনে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে মাগয়ার লেখেন, তিনি জাতির ঐক্যের প্রতীক হওয়ার যোগ্য নন।

প্রতিবেদন বলা হয়েছে, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জও সামনে রয়েছে নতুন সরকারের। আইনের শাসনসংক্রান্ত শর্ত পূরণ না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৬ বিলিয়ন ইউরো কোভিড পুনরুদ্ধার তহবিল এখনো আটকে রয়েছে। এ বিষয়ে মাগয়ার ইতোমধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইয়েনের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

এছাড়া তিনি দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যম ও একাডেমিক স্বাধীনতা পুনর্গঠনকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X