কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। ছবি : সংগৃহীত

হান্টাভাইরাস সংক্রমণের জেরে আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দের উপকূলের কাছে আটকে থাকা একটি প্রমোদতরী এমভি হন্ডিয়াসকে ঘিরে বাড়ছে উদ্বেগ। নেদারল্যান্ডসের ওই জাহাজটিতে একের পর এক সংক্রমণের ঘটনা সামনে আসায় সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জাহাজটিতে থাকা হান্টাভাইরাসে আক্রান্ত এক দম্পতি এমন কিছু এলাকায় ভ্রমণ করেছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী বিশেষ এক প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল। ওই দম্পতি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন বলে জানা গেছে।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, কীভাবে এই প্রাদুর্ভাব ছড়িয়েছে তা এখনো তদন্তাধীন। আক্রান্তদের যাতায়াত ও সংস্পর্শের তথ্য সংগ্রহে আর্জেন্টিনার সঙ্গে কাজ করছে সংস্থাটি।

তিনি আরও জানান, জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে তার কথা হয়েছে। ক্যাপ্টেন জানিয়েছেন, জাহাজটি আবার চলাচল শুরু করায় যাত্রীদের মনোবল অনেকটাই ফিরে এসেছে।

এদিকে সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেন, জাহাজের সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। পাশাপাশি যারা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন, তাদের জন্য বাড়তি সুরক্ষামূলক পোশাক ও সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, হান্টাভাইরাসের সংক্রমণ পদ্ধতি কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো নয়। সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শ ছাড়া এটি সহজে ছড়ায় না।

ক্যারকোহভ বলেন, এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি একটি সীমিত প্রাদুর্ভাব, যা বর্তমানে একটি জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১০

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১১

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১২

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৩

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৪

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৫

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৬

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৭

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৯

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

২০
X