মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

ক্রুজ শিপ থেকে নেমে আসছেন মার্কিন নাগরিরেকরা। ছবি: সংগৃহীত
ক্রুজ শিপ থেকে নেমে আসছেন মার্কিন নাগরিরেকরা। ছবি: সংগৃহীত

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ক্রুজ শিপ থেকে বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার মধ্যেই এ খবর সামনে এসেছে।

সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানিয়েছেন, এমভি হন্ডিয়াস ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

ফ্রান্স ইন্টার রেডিওকে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুতেই ব্যবস্থা নেওয়া এবং ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া। আজ যে ডিক্রি জারি হয়েছে, তা আমাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন আরও জোরদার করতে এবং জনগণকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত আরও চারজন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং কর্তৃপক্ষ ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, দেশে ফেরার একটি বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিক পজিটিভ শনাক্ত হয়েছেন। আরেকজনের হালকা উপসর্গ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। এছাড়া এমভি হন্ডিয়াসের ওই ফ্লাইটে থাকা ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আলজাজিরা জানিয়েছে, নতুন এই দুই রোগীসহ মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর কথা জানিয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত চারজন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করেছিল। জাহাজটিতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি কয়েক সপ্তাহ ধরে আটকে ছিল। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন, তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১০

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১১

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১২

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৩

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৪

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৫

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৬

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৭

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৮

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৯

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

২০
X