কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মাস্কের শুক্রাণু দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে ৪ সন্তানের মা শিভন

শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেন এআইকে ঘিরে চলা আইনি লড়াইয়ে এবার সামনে এলো ইলন মাস্কের ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস আদালতে জানিয়েছেন, সন্তান নেওয়ার জন্য নিজেই শুক্রাণু দানের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। পরে সেই প্রস্তাব গ্রহণ করেন তিনি এবং বর্তমানে মাস্কের চার সন্তানের মা শিভন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে বুধবার (০৬ মে) ঘণ্টার পর ঘণ্টা সাক্ষ্য দেন শিভন জিলিস। মূলত ওপেন এআইকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক কাঠামোয় রূপান্তরের বিরোধিতা করে ইলন মাস্ক যে মামলা করেছেন, সেই মামলার শুনানিতেই এই সাক্ষ্য দেন তিনি।

শিভন জানান, আমি তখন মা হতে চেয়েছিলাম। সেই সময় ইলন আমাকে প্রস্তাব দেন এবং আমি তা গ্রহণ করি। তার দাবি, ২০২০ সালে মাস্ক আশপাশের মানুষদের সন্তান নিতে উৎসাহ দিচ্ছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন, শিভনের সন্তান নেই। এরপরই শুক্রাণু দানের প্রস্তাব দেন।

প্রযুক্তি ও বিনিয়োগ দুনিয়ায় দীর্ঘদিন কাজ করা শিভন জিলিস মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্নায়ুপ্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ওপেন এআই প্রতিষ্ঠার কিছুদিন পর, ২০১৬ সালে উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। সেখানেই প্রথম মাস্কের সঙ্গে পরিচয় হয় বলে আদালতে জানান শিভন।

২০২০ থেকে ২৩ সাল পর্যন্ত ওপেন এআইয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ফলে মাস্ক ও ওপেনএআইয়ের সম্পর্কের নানা অভ্যন্তরীণ তথ্য জানেন শিভন, যা মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওপেন এআইয়ের আইনজীবীরা অভিযোগ তুলেছেন, মাস্ক দুই হাজার আঠারো সালে সংস্থা ছাড়ার পরও শিভন নাকি গোপনে ওপেন এআইয়ের তথ্য তার কাছে পৌঁছে দিতেন। যদিও শিভন বলেন, প্রায় এক দশক আগে মাস্কের সঙ্গে তার স্বল্প সময়ের রোমান্টিক সম্পর্ক ছিল, তবে ২০২০ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।

তিনি আদালতে আরও জানান, কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে তার বিয়ে ও পরিবার নিয়ে প্রচলিত পরিকল্পনা বদলে যায়। ফলে সন্তান নেওয়ার বিষয়ে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন।

শিভনের দাবি, শুরুতে তাদের পরিকল্পনা ছিল মাস্ক সন্তানের জীবনে খুব বেশি সক্রিয় বাবা হিসেবে থাকবেন না এবং বিষয়টি পুরোপুরি গোপন রাখা হবে। এমনকি ২০২১ সালে যমজ সন্তানের জন্মের পরও ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যানকে বিষয়টি জানাননি তিনি।

পরবর্তীতে একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা তৈরি হলে পরের বছর অল্টম্যানকে সত্যটি জানান শিভন। এরপরও অল্টম্যান এবং ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান তাকে বোর্ডে রাখতে চেয়েছিলেন বলে আদালতে উল্লেখ করেন তিনি।

শিভনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মাস্ক তার চার সন্তানের জীবনেই সক্রিয়ভাবে জড়িত। সপ্তাহে কয়েক ঘণ্টা তারা পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটান।

২০২৩ সালের মার্চে ওপেন এআইয়ের বোর্ড ছাড়েন শিভন। ঠিক সেই সময়েই মাস্ক নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআই চালু করেন, যা ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবটের সরাসরি প্রতিদ্বন্দ্বী।

আদালতে উপস্থাপিত বিভিন্ন ইমেইল ও বার্তালাপ থেকে জানা যায়, ওপেন এআইকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক কাঠামোয় নেওয়ার আলোচনা ২০১৭ সাল থেকেই চলছিল। বিপুল বিনিয়োগ সংগ্রহের প্রয়োজনেই এই পরিবর্তনের চিন্তা করা হয়েছিল।

শিভনের ইমেইল থেকে আরও জানা যায়, ওপেন এআইয়ের উপর আরও বেশি নিয়ন্ত্রণ চাইতেন মাস্ক। এমনকি সংস্থাটিকে টেসলার অধীনে আনার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

তবে স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান এবং ইলিয়া সুটস্কেভার শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হননি। কারণ, তারা চেয়েছিলেন ওপেন এআইয়ের কাজে ইলন মাস্কের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকুক।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X