কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল মলদোভা

রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

প্রতিবেশী রোমানিয়াতে ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন আহত হওয়ার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মলদোভা। মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রুশ পক্ষের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। কিশিনাউয়ের দাবি, ঘটনাটি একটি রুশ ড্রোনের কারণে ঘটেছে।

মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ‘সরাসরি পরিণতি’ এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে।

বিবৃতিতে মলদোভা রোমানিয়ার প্রতি সংহতি প্রকাশ করে এবং আহতদের প্রতি সমর্থন জানায়। একই সঙ্গে ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

গত শুক্রবার রোমানিয়ার গালাতি শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে একটি ড্রোন আঘাত হানে। রোমানিয়ার কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি রাশিয়ার ছিল।

ঘটনার পর রোমানিয়া মস্কোর রাষ্ট্রদূতকে তলব করে। পাশাপাশি রাশিয়ার কনস্যুলেট জেনারেল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। রুশ কনসাল জেনারেলকে অবাঞ্ছিত ব্যক্তি (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রাশিয়া রোমানিয়াকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লেখ করেন, অতীতেও ইউক্রেনীয় ড্রোন ফিনল্যান্ড, পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে প্রবেশের ঘটনায় প্রথমে রাশিয়াকে দায়ী করা হলেও পরে তদন্তে ভিন্ন তথ্য সামনে এসেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X