কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

পুতিন ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত
পুতিন ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়া দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ওব্লাস্ট অঞ্চলে আরও একটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, রুশ সেনারা নোভিই ডনবাস গ্রামটি দখল করেছে। গ্রামটি পোক্রোভস্ক শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত। মস্কোর দাবি, তারা গত ডিসেম্বরে পোকরভস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির জেনারেল স্টাফ মঙ্গলবার জানায়, পোকরভস্ক ফ্রন্টে ১৪টি বসতির কাছে রুশ বাহিনীর ২৫টি হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। এসব এলাকার মধ্যে নোভিই ডনবাসও রয়েছে।

এদিকে, রাশিয়ার সর্বশেষ দখল দাবির বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। চলমান যুদ্ধের কারণে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করাও কঠিন হয়ে পড়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে ডোনেৎস্ক অঞ্চল দীর্ঘদিন ধরেই তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। উভয় পক্ষই প্রায়ই বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরবিরোধী দাবি করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X