কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘চলতি বছরের শেষ নাগাদ হেরে যেতে পারে ইউক্রেন’

যুদ্ধে হেরে যেতে পারে ইউক্রেন। ছবি: সংগৃহীত
যুদ্ধে হেরে যেতে পারে ইউক্রেন। ছবি: সংগৃহীত

ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে একটি সংকটজনক অবস্থানে রয়েছে এবং বছরের শেষ নাগাদ যুদ্ধে কিয়েভ হেরে যেতে পারে বলে মন্তব্য করেছেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। তিনি বলেছেন, যদি এখন ইউক্রেনে মার্কিন সহায়তা অনুমোদন না করা হয় তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন বড় ধাক্কা খেতে পারে।

বৃহস্পতিবার ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের এ সতর্কবার্তা দিয়েছেন উইলিয়াম বার্নস। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টারে একটি ইভেন্টে বক্তৃতাকালে সিআইএ পরিচালক ইউক্রেন যুদ্ধে সহায়তা বিল পাস করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।

বার্নস স্বীকার করেন, ইউক্রেনীয়রা এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে একটি কঠিন মুহূর্তে রয়েছে এবং আমেরিকার সামরিক সহায়তা ছাড়া এ বছরের শেষ নাগাদ যুদ্ধে হেরে যেতে পারে ইউক্রেন।

সিআইএ পরিচালক আরও বলেন, সামরিক সহায়তার ফলে ব্যবহারিক এবং মনস্তাত্ত্বিকভাবে ইউক্রেনীয়রা ২০২৪ সাল পর্যন্ত তাদের নিজেদের ধরে রাখতে পারবে। এতে পুতিনের অহংকারী দৃষ্টিভঙ্গিকে দুর্বল করে দেবে। কিন্তু কংগ্রেস যদি তা না করে, তবে সে চিত্র অনেক বেশি ভয়ংকর হবে।

বার্নস বলেন, সামরিক সহায়তা না দিলে ২০২৪ সালের শেষ নাগাদ ইউক্রেনীয়রা যুদ্ধক্ষেত্রে হারতে পারে– এমন বাস্তব সম্ভাবনা রয়েছে। অন্তত পুতিনকে এমন একটি অবস্থানে রাখা দরকার, যেখানে তিনি রাজনৈতিক মীমাংসার শর্ত নিয়ে আলোচনা করতে বাধ্য হোন।

এটি ইউক্রেন যুদ্ধের বিষয়ে সিআইএ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে পাওয়া সবচেয়ে কঠোর সতর্কবার্তা। ইউক্রেনের কর্মকর্তারা আগেই সতর্ক করেছেন, গ্রীষ্মে রুশ আক্রমণ বাড়বে। যাতে কিয়েভের সেনাদের মনোবল ভেঙে যেতে পারে। বুধবার হাউস স্পিকার মাইক জনসন তার উচ্চ প্রত্যাশিত বিদেশি সহায়তা প্যাকেজ ঘোষণার এক দিন পর বার্নসের এই মন্তব্য এসেছে।

যুদ্ধ চলাকালে মিত্রদের কাছ থেকে ১২ হাজার কোটি মূল্যের সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এই সহযোগিতার বেশির ভাগই নগদ অর্থ নয়, বরং ছিল সামরিক সরঞ্জাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X