কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত

মার্কিন বিমানবাহী একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহুসংখ্যক কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়।

জেনারেল সারি বলেন, ইয়েমেনের যোদ্ধারা মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি করেন তিনি।

ইয়েমেন সামরিক বাহিনীর এই মুখপাত্র আরও বলেন, এদিন একই সঙ্গে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এই হামলায় ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি।

এ ছাড়া, ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় বলে জানানো হয়েছে। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত করে এবং আকাশেই ধ্বংস করে।

তবে তেল আবিবজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের ওপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। একটি সামরিক বিবৃতিতে এ দাবি করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বলেছিল, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুথি বাহিনী।

প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। ২৬ ডিসেম্বরও আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে হুথিরা জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X