বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, রাফায় যেকোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে।

সোমবার (২২ এপ্রিল) টেলিফোনে এ দুই নেতার কথা হয়। পরে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদের এক বিবৃতির বরাতে আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ এপ্রিল ইসরায়েলের মাটিতে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা করেছেন ম্যাখোঁ। এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিপরীতে ইসরায়েলে সঙ্গে থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন তিনি।

এ সময় প্রতিশোধমূলক হামলাকে অগ্রহণযোগ্য বলে সংজ্ঞায়িত করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে উত্তেজনা এড়াতে সব পক্ষেরই ব্যবস্থা নেওয়া উচিত।

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ম্যাখোঁ বলেন, রাফায় ইসরায়েল যে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে তার বিরোধিতা করছেন তিনি। কারণ, এটি গাজায় ইতিমধ্যেই বিপর্যয়কর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে এবং উত্তেজনাও বাড়িয়ে দেবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েক শ ইসরায়েলিকে।

এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না।

নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরনার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে। যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।

এর আগেও ইসরায়েলের সামরিক অভিযানে জন্য রাফা থেকে জোরপূর্বক গাজাবাসীকে স্থনান্তর যুদ্ধাপরাধের শামিল হবে বলে মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

এ ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালালে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ২২ মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেন তিনি। কিন্তু এসব সতর্কবার্তার পরও ইসরায়েল তার অবস্থানে অনড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১০

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১১

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১২

মেসির পেনাল্টি মিস 

১৩

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৪

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৫

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৬

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৮

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৯

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

২০
X