কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও

গাজার কামাল আদওয়ান হাসপাতাল। ছবি : সংগৃহীত
গাজার কামাল আদওয়ান হাসপাতাল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলা থেকে রেহাই পাচ্ছে না কোনো স্কুল, প্রতিষ্ঠান, মসজিদ বা হাসপাতালও। তাদের হামলায় উত্তর গাজার সবশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আজ সকালে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আগুন ও ধ্বংস করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে থাকা ৬০ স্বাস্থ্যকর্মী ও ২৫ রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে ভেন্টিলেটরে থাকা রোগীরাও রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ কয়েক ডজন কর্মীকে আটক করেছে ইসরায়েল। তাদের একটি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গাজার উত্তরাঞ্জলেরর বেত লাহিয়ার এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

এদিকে অভিযোগ অস্বীকার করেছে হামাস। তারা এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতায় গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। এসব দেশও গণহত্যার অংশীদার ।

উত্তর গাজার এ হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১০

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১১

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১২

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৩

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৪

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৭

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৮

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৯

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

২০
X