কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

ভারত ও চীনের পতাকা
ভারত ও চীনের পতাকা

পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন আগামী ২৬ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু করবে।

২০২০ সালে কভিড মহামারি ও গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ আলোচনার পর ফের ফ্লাইট চালুর সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সরকার এক বিবৃতিতে বলেছে, নতুন করে ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ, ব্যবসা ও পারিবারিক ভ্রমণ আরও সহজ হবে। সাম্প্রতিক সময়ে ভিসা দেওয়া ও তীর্থযাত্রার সুযোগ পুনরায় চালু হওয়ায় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও ইতিবাচক বার্তা দেবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X