কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে তুলে নিয়ে গেছে প্রাক্তন প্রেমিক। শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই তুলে নিয়ে যান প্রাক্তন প্রেমিক।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পরপরই স্বামীর সামনে নববধূকে বন্দুকের মুখে অপহরণের অভিযোগ উঠেছে তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। রোববার ভোরে ভারতের ওড়িশার বলাঙ্গির জেলায় এ ঘটনা ঘটেছে।

বালাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে তাদের গাড়ির পথরোধ করা হয়। অভিযুক্ত ব্যক্তি আরও দুইজনকে সঙ্গে নিয়ে গাড়ি থামিয়ে বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। এরপর জোরপূর্বক নববধূকে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর ও তার সঙ্গীরা অসহায় অবস্থায় সেখানেই পড়ে থাকেন।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় পরে বর তারভা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বন্দুক দেখিয়ে তাকে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।

তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুঁজে বের করে ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X