মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত
ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভবনের ছাদের দরজা বন্ধ থাকায় বের হতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিবেক বিহারের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বের হওয়ার কোনো পথ না পেয়ে নয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় বাসিন্দাদের অনেকেই বের হতে পারেননি। কারণ ভবনের একদিকে লোহার গ্রিল ছিল। এছাড়া ছাদে যাওয়ার সিঁড়ির দরজাটিও তালাবদ্ধ ছিল।

এনডিটিভি জানিয়েছে, উদ্ধারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভবনের নকশা। বেজমেন্টসহ চারতলা এই ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল। এছাড়া এতে কোনো জরুরি নির্গমন পথ ছিল না। আগুন পেছনের দিক দিয়ে ছড়িয়ে পড়ায় সেখান থেকে লাফিয়ে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছিল। কারণ গ্রিল দিয়ে একদিকের পুরোটা আটকানো ছিল। এছাড়া পেছনের ফ্ল্যাটগুলোর সামনের দিকেও পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। আগুন ছড়িয়ে পড়ায় কেউ কেউ ধোঁয়ায় ভরা করিডোর পেরিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করলেও দরজা বন্ধ থাকায় আর কোনো পথ খুঁজে পাননি। তীব্র তাপ আর ধোঁয়ার মধ্যে আটকে পড়ে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময়ে বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তা পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত ছড়াতে সাহায্য করে।

ভুক্তভোগী পরিবারগুলো এই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ভবনের ভেতরে আটকে পড়া মানুষ ও শিশুদের সাহায্যের চিৎকার শোনা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু বাঁচার জন্য ভবনের সামনে দিক থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১০

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১১

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১২

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৩

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৪

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৫

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৬

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৭

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৮

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৯

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

২০
X