কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

এনআইডির বক্স ও ইসির লোগো। ছবি : সংগৃহীত
এনআইডির বক্স ও ইসির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি।

ফলে নির্ধারিত কয়েকটি ক্যাটাগরির সংশোধন আবেদন এখন আর সেখানে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না।

সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনে থাকা ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইনে যেসব আবেদন করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না।

চিঠিতে বিভিন্ন ক্যাটাগরির নিষ্পত্তির দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। এতে বলা হয়-

* ‘ক-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘ক’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘খ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘খ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘গ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা *

* ‘গ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা *

এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো, যেখানে নাগরিকরা দ্রুত সেবা পেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X