কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিধানসভা নির্বাচনে তারকাদের কী হাল?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন রাজ্যে গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে জনপ্রিয় তারকারা সরাসরি ভোটের লড়াইয়ে নেমে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছেন। তবে সর্বশেষ ভোটগণনায় দেখা যাচ্ছে, সব তারকার ভাগ্য সমানভাবে সহায় হয়নি।

পশ্চিমবঙ্গে একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। উত্তর ২৪ পরগনার বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। একইভাবে ব্যারাকপুর আসনে তৃণমূল প্রার্থী ও নির্মাতা রাজ চক্রবর্তী-ও পিছিয়ে পড়েছেন বিজেপির কৌস্তভ বাগচীর কাছে, যদিও তিনি ২০২১ সালে এই আসনে জয়ী হয়েছিলেন।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে দুই অভিনেত্রীর লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। তিনি তৃণমূলের বর্তমান বিধায়ক লাভলি মৈত্র-কে পেছনে ফেলে লিড ধরে রেখেছেন। কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে-ও পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়ের কাছে।

তবে সোহম চক্রবর্তী অনেকটাই নির্ভার। করিমপুরের আসন থেকে পঞ্চম রাউন্ড শেষে ১৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী প্রভাস মজুমদার।

রাজারহাট-গোপালপুরে লোকসংগীতশিল্পী অদিতি মুন্সী বর্তমানে পিছিয়ে রয়েছেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে। অন্যদিকে হাওড়ার শিবপুরে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে, যেখানে বিজেপির অভিনেতা রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে।

শ্যামপুর কেন্দ্রে বিজেপির অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের বর্তমান বিধায়কের কাছে। একইভাবে টালিগঞ্জে বিজেপির পাপিয়া অধিকারী পিছিয়ে রয়েছেন তৃণমূলের শক্তিশালী নেতা অরূপ বিশ্বাসের কাছে।

অন্যদিকে তামিলনাড়ুতে চিত্রনাট্য যেন ভিন্ন। দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার নতুন দল তামিলগা ভেট্ট্রি কাঝাগম নিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন।

সর্বশেষ ফলাফলে তিনি যে দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেই এগিয়ে রয়েছেন। তার দলও ২৩৪ আসনের মধ্যে শতাধিক আসনে লিড নিয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে, যা তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

এদিকে আসামেও তারকা প্রার্থীদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন পৃথ্বীরাজ রাভা, যিনি তেজপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তা সবসময় ভোটে রূপ নেয় না—এবারের বিধানসভা নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ তারকা প্রার্থী চাপে রয়েছেন, সেখানে তামিলনাড়ুতে তারকা শক্তি উল্টো রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলে এই প্রবণতা কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X