কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তৃণমূলের ওপর ক্ষোভ ঝাড়লেন ‘বাবরি মসজিদ বানাতে’ চাওয়া হুমায়ুন

হুমায়ুন কবীর। ছবি : সংগৃহীত
হুমায়ুন কবীর। ছবি : সংগৃহীত

ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি বলেন, তৃণমূলের হারার ব্যাপারে আমি কি বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটি হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা তৃণমূলকে জবাব দিয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে এবার জিততে যাচ্ছেন তিনি ।

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণায় তাকে তৃণমূল কংগ্রেস থেকে গতবছরই বহিষ্কার করেন মমতা ব্যানার্জি।

বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১০

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৪

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৫

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৬

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৮

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৯

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

২০
X