কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় থালাপতির চমক, পুরোনো ভবিষ্যদ্বাণী ভাইরাল

ভবিষ্যতবাণী করা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। ছবি: সংগৃহীত
ভবিষ্যতবাণী করা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি। তার এই অবিশ্বাস্য সাফল্য ঘিরে পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের একটি ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা চলছে।

সোমবার (০৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ এপ্রিল এক জনমত সমীক্ষা সংস্থা জানায়, তামিলনাড়ুতে তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। তখন অনেকেই এই পূর্বাভাসকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন, কারণ দলটি ছিল একেবারে নতুন এবং এর প্রধান বিজয় থালাপতি ছিলেন একজন চলচ্চিত্র তারকা, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না।

সংস্থাটি বুথফেরত জরিপের ভিত্তিতে এই সমীক্ষা চালিয়েছিল। তবে এখন আলোচনায় এসেছে আরও আগের একটি ভবিষ্যদ্বাণী, যা নির্বাচন হওয়ার এক বছরেরও বেশি আগে করা হয়েছিল।

গত বছর মার্চে ‘তান্থি টিভি’র এক সাক্ষাৎকারে রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোরকে টিভিকে ও দলের প্রতিষ্ঠাতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, বিজয়ের সিদ্ধান্ত হলো একা লড়াই করা। আমি মনে করি, এই সিদ্ধান্ত বদলাবে না। যদি সে একা লড়ে, তাহলে তামিলনাড়ুতে জয়ের খুব ভালো সুযোগ আছে।

এনডিটিভি জানিয়েছে, কিশোরের নিজের দল জন সুরাজ পার্টি বিহার বিধানসভা নির্বাচনে গত বছর কোনো আসনই জিততে পারেনি। ওই সময়ে তিনি আরও বলেন, জয় মানে ২৩৪ আসনের মধ্যে ১১৮ আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। এই ভিডিওটি রেখে দিন এবং তামিলনাড়ুর ফলাফল ঘোষণার সময় মিলিয়ে নিন।

কিশোরের প্রতিষ্ঠিত রাজনৈতিক কৌশল সংস্থা আই-প্যাক তামিলনাড়ুতে টিভিকের সঙ্গে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। তবে সাক্ষাৎকারে তিনি বলেন, বিজয়ের সঙ্গে তার সম্পর্ক রাজনৈতিক পরামর্শদাতার নয়। তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু তারা রাজনৈতিক সহযোগী নন। প্রায় পাঁচ বছর আগে তাদের প্রথম কথা হয়। তিনি আরও বলেন, তিনি বিজয়ের রাজনৈতিক উপদেষ্টা নন।

সোমবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজয় তামিলনাড়ুর ১১১টি আসনে এগিয়ে রয়েছেন। এই ফলাফল বেশিরভাগ বুথফেরত পূর্বাভাসকে অতিক্রম করেছে। এসব জরিপে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন ও তার দল ডিএমকে আবার ক্ষমতায় আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১০

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১২

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৫

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৬

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১৭

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১৮

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১৯

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

২০
X