কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:২৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী খুন, সবশেষ পরিস্থিতি জানাল পুলিশ

পুলিশের ডিজিপি সিদ্ধ নাথ গুপ্ত ও পিএস চন্দ্রনাথ রথ। ছবি : সংগৃহীত
পুলিশের ডিজিপি সিদ্ধ নাথ গুপ্ত ও পিএস চন্দ্রনাথ রথ। ছবি : সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্ত জানান, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছে। ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে এবং আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার মধ্যমগ্রামের কাছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ হামলা বলে দাবি করেছেন।

বিজেপি নেতা সুজয় কুমার দে বলেন, এলাকায় ভয় তৈরি করা এবং নিজেদের প্রভাব বজায় রাখতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাংবাদিকদের তিনি বলেন, যা করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। আমাদের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন মোটরসাইকেলে করে এসে ভুক্তভোগীকে গুলি করে। ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া আরও চার-পাঁচটি মোটরসাইকেল ঘটনাস্থলে ছিল।

তিনি আরও বলেন, তারা এলোপাতাড়ি হামলা চালায়নি। যাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাকেই হত্যা করা হয়েছে এবং এরপর সেখান থেকে চলে গেছে। এর মাধ্যমে তারা মধ্যমগ্রামে ভয় তৈরি করতে এবং দেখাতে চাইছে যে ক্ষমতা এখনো টিএমসির হাতেই রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) নিন্দা জানিয়েছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X