কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:২৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে দিচ্ছে না পরিবার, পাত্র খুঁজতে পুলিশের দ্বারস্থ তরুণী

সদ্য বিবাহিত দম্পতি। ছবি : সংগৃহীত
সদ্য বিবাহিত দম্পতি। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে তার বিয়ে দিচ্ছেন না— এমন অভিযোগ তুলে পুলিশের কাছে সহায়তা চেয়েছেন এক নারী। শুধু অভিযোগই নয়, উপযুক্ত পাত্র খুঁজে তার বিয়ের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তিনি। ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি মিডিয়া সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযোগপত্রে মাধুরী প্যাটেল উল্লেখ করেন, খরচ বাঁচানোর উদ্দেশ্যে তার পরিবার দীর্ঘদিন ধরে বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি বিয়ে করতে আগ্রহী হলেও তার ভাই ও দুলাভাই বারবার বাধা সৃষ্টি করেছেন এবং একাধিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

মাধুরীর অভিযোগ, তার ভাই পারিবারিক জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন আর তার বিয়ের দায়িত্ব নিতে চান না।

আবেদনে তিনি তার বাবা, মা, ভাই ও দুলাভাইয়ের নাম উল্লেখ করে জানান, গত ২০ বছর ধরে তিনি একাই বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, পরিবারের সদস্যদের দুর্ব্যবহার, মানসিক নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন তিনি।

মাধুরী প্যাটেল পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করা হয়, যাতে তিনি সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

এ বিষয়ে ভারতীয় পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

সূত্র: সামা টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X