কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আলোচনায় মান্না ও বিজয়ের ছবি

মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে।। ছবি : সংগৃহীত
মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে।। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে তামিল নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাল সেই ছবিতে বিজয়ের কাঁধে হাত রেখে মান্নাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মান্নার ভক্তদের অনেকের দাবি, ছবিটি মান্না মারা যাওয়ার বেশকিছু বছর আগে তোলা। আবার অনেকেই বলছেন এটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের বড় জয়ের পর নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে।

অনেকেই বলছেন ২০০৩-০৪ সালের দিকে ভারতে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন মান্না, তখনই তোলা ছবিটি। সেসময় মান্নার একাধিক সিনেমার কাজ চলছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও ইভিএম স্টুডিওতে। ঠিক ওই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল বলে ধারণা করা হয়।

ছবিটি ছড়িয়ে পড়ার পর এটি নজর কেড়েছে মান্নার পরিবারের সদস্যদের। মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, মান্না কাজের জন্য প্রায়ই ভারতে যেতেন। তাই দেখা হওয়াটা অসম্ভব নয়। তবে অনেক আগের ঘটনা হওয়ায় স্পষ্ট মনে নেই। অন্যদিকে, মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি।

তবে ছবিটি বাস্তব নাকি এআই এ আলোচনা ছাপিয়ে ফুটে উঠেছে প্রয়াত নায়ক মান্নার প্রতি তার ভক্তদের ভালোবাসা। মৃত্যুর এত বছর পরও তাকে ধারণ করেন তার ভক্তরা। অনেকেই আবার থালাপতি বিজয় ও মান্নার সিনেমা ক্যারিয়ারে মিল দেখতে পান। তাই হঠাৎ আলোচনায় আসা ছবিটি অনেক ভক্তকেই স্মৃতিকাতর করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X