কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত যেসব আলোচিত ব্যক্তি

বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত
বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। স্থানীয় সময় রোববার (১০ মে) সকাল ১০টায় তার শপথ অনুষ্ঠান শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে রাজ্যে সরকার গঠন নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটছে। সোমবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এ নিয়ে জোর আলোচনা চলছিল।

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ৫১ বছর বয়সী বিজয়কে পাঁচ দিন সময় নিতে হয়েছে। এ সময় তিনি গভর্নরের সঙ্গে চারবার বৈঠক করেন এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালান।

গত মাসের নির্বাচনে বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। শনিবার তিনি গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার-এর সঙ্গে সাক্ষাৎ করে জানান, তিনি কংগ্রেসের পাঁচজন এমপি, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দুজন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) দুজন করে এমপির সমর্থন পেয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে জোটের মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ১২০ জন বিধায়কে।

আজ সকাল ১০টায় চেন্নাই-য়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো তামিলনাড়ুতে ডিএমকে বা এআইএডিএমকে-র বাইরে অন্য কোনো দলের সরকার গঠিত হতে যাচ্ছে। তার শপথ অনুষ্ঠানে ইতোমধ্যে রাহুল গান্ধী এসে পৌঁছেছেন। আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৩

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৫

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৬

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৯

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

২০
X