শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মমতাকে দেখেই ‘চোর’ ‘চোর’ স্লোগান

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

কলকাতা হাইকোর্ট থেকে বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভোট-পরবর্তী সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগসংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় একদল লোক তার বিরুদ্ধে ‘চোর’, ‘চোর’ স্লোগান দিতে শুরু করে বলে জানা যায়।

ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করেছে।’ পরে তিনি দ্রুত আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যান।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মমতার সঙ্গে আদালতে থাকা তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপিপন্থী কিছু আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘আদালত কাউকে প্রকাশ্যে চোর বা ডাকাত বলার জায়গা নয়। সাবেক মুখ্যমন্ত্রী একটি মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন। শুনানি শেষে তাকে নিরাপদে বের করে আনতে আমাদের চরম বেগ পেতে হয়েছে।’

দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘ভোট-পরবর্তী সহিংসতার শিকার মানুষের জন্য ন্যায়বিচার চাইতে সাবেক মুখ্যমন্ত্রী আজ আদালতে গিয়েছিলেন। আদালতের ভেতরেই যদি তাকে এভাবে হেনস্তা করা হয়, তাহলে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ কোথায় দাঁড়িয়েছে তা স্পষ্ট।’

এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের কাছে ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১০

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১১

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১২

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৪

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৮

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X