কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানির দাম

জ্বালানি তেল সরবরাহ। ছবি: সংগৃহীত
জ্বালানি তেল সরবরাহ। ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ভারত। এ নিয়ে দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার তেল বিপণনকারী কোম্পানিগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে।

মঙ্গলবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র তিন দিন আগে গত শুক্রবার (১৫ মে) জ্বালানির দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম ৯৪ দশমিক ৭৭ থেকে বেড়ে ৯৭ দশমিক ৭৭ রুপিতে পৌঁছায়। এছাড়া ডিজেলের দাম ৮৭ দশমিক ৬৭ থেকে বেড়ে লিটারপ্রতি ৯০ দশমিক ৬৭ রুপিতে পৌঁছায়।

মঙ্গলবারের নতুন সমন্বয়ের পর রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম আরও ৮৭ পয়সা বেড়ে এখন প্রতি লিটার ৯৮ দশমিক ৬৪ রুপি হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫৮ রুপিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দামে বৃদ্ধি দেখা গেছে। মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে ১০৭ দশমিক ৫৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে ৯৪ দশমিক ০৮ রুপি প্রতি লিটার হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। সেখানে ৯৬ পয়সা বেড়ে তা ১০৯ দশমিক ৭০ রুপিতে পৌঁছেছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৬ দশমিক ০৭ রুপি। আর চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪ দশমিক ৪৯ রুপি এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে ৯৬ দশমিক ১১ রুপি প্রতি লিটার হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বৈশ্বিক অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে পড়েছে। ভারত যেহেতু তার জ্বালানি চাহিদার বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল, তাই বিশ্ববাজারের ওঠানামা সরাসরি দেশটির জ্বালানির দামে প্রভাব ফেলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ৩ রুপি বাড়ানো হলেও তা তেল বিপণনকারী কোম্পানিগুলোর (ওএমসি) ক্ষতি পুরোপুরি পুষিয়ে দিতে পারেনি। প্রায় ১০ সপ্তাহ ধরে তারা পুরোনো দামে জ্বালানি বিক্রি করছিল, যদিও তাদের ক্রয়মূল্য ক্রমাগত বাড়ছিল। ক্ষতির পরিমাণ অসহনীয় হয়ে উঠলে গত সপ্তাহে দাম বাড়ানো হয়।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এতে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের কর্মী, গণপরিবহন ব্যবহারকারী এবং যারা প্রতিদিন নিজস্ব যানবাহন ব্যবহার করেন— সবাই প্রভাবিত হবেন।

পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল (পিপিএসি)-এর ১৮ মে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ভারতীয় ঝুড়ির অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রতি ব্যারেল তেলের গড় দাম ছিল ৬৯ দশমিক ০১ ডলার। কিন্তু গত ১৫ মে পর্যন্ত তা বেড়ে ১১০ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারির তুলনায় প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৪১ দশমিক ৭২ ডলার, যা মোট ৬০ দশমিক ৪৫ শতাংশ বেশি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X